তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির

রাজনীতি
তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির
নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা।

হুমায়ুন কবির জানান, গত ১৩ জুলাই লন্ডনে বিএনপির নির্বাসিত নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ওই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও বিএনপির নির্বাচনী পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল—নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, নির্বাচনের পরিবেশ ও ফলাফল নিয়ে দলটির প্রত্যাশা এবং সরকার গঠনের সম্ভাব্য কৌশল।

হুমায়ুন কবিরের দাবি, “বিএনপি একটি সুসংগঠিত রূপরেখা নিয়ে কাজ করছে। তারেক রহমান দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন। তিনি শুধু নির্বাচনে প্রার্থীই হবেন না, বরং জনগণের প্রত্যাশা পূরণে নতুন ধারার নেতৃত্বও দেবেন।”

অন্যদিকে, বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি তফসিল ঘোষণার আগে পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে না। তবে তারেক রহমানের সম্ভাব্য আসন হিসেবে বগুড়া, কুমিল্লা এবং ফেনী আলোচনায় রয়েছে।