গণরায়ে গঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র — মতবিনিময় সভায় তারেক রহমান

রাজনীতি
গণরায়ে গঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র — মতবিনিময় সভায় তারেক রহমান
নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচন জনগণের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আমরা।”

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে সমমনা ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল আমরা পেয়েছি জুলাই মাসে—ছাত্র, শ্রমিক ও জনগণের অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে।”

তিনি বলেন, “এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে সর্বোচ্চ শক্তি। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

মতবিনিময় সভায় অংশ নেয়া দলগুলোর মধ্যে এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন। তারা আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিসহ বিরোধী জোটের মধ্যে সুদৃঢ় ঐক্যই ভবিষ্যতের নির্ধারক হবে। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের কথাও আলোচনা করেন।