ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে সম্মাননা দিলো জাতীয়তাবাদী যুবদল

রাজনীতি
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে সম্মাননা দিলো জাতীয়তাবাদী যুবদল
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক নেতৃত্ব ও দলীয় আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তার হাতে ক্রেস্টটি তুলে দেন।

অনুষ্ঠানে যুবদল সভাপতি বলেন, “দলীয় সংগ্রামে সাহসিক নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমরা এই সম্মাননা প্রদান করেছি। এটি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।”

ক্রেস্ট প্রদানের মাধ্যমে যুবদল তারেক রহমানের প্রতি আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে। নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে তারেক রহমানের দিকনির্দেশনা এবং নেতৃত্ব যুবদলের জন্য অনুপ্রেরণার উৎস।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানটি বিএনপির প্রবাসী নেতাকর্মীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণেরও একটি প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় কর্মকাণ্ডে প্রবাসী সংগঠনগুলোর অংশগ্রহণ ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।