চার ইউনিটের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

রাজনীতি
চার ইউনিটের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ
নিউজ ডেস্ক
১৬ আগস্ট ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চারটি ইউনিটের নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা আহ্বান করেছে। এতে অংশ নেবেন তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার (১৬ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট (রবিবার) বিকেল ৩টায় নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. নরসিংদী জেলা

  2. টাঙ্গাইল জেলা

  3. পটুয়াখালী জেলা

  4. গাজীপুর মহানগর

এই চারটি ইউনিটের সুপার ফাইভ সদস্যরা এবং ইউনিটগুলোর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত ইউনিটের সংশ্লিষ্ট নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভাটি ঘিরে সম্ভাব্য সাংগঠনিক আলোচনা ও মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।