বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

রাজনীতি
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী ১ সেপ্টেম্বর তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে দলটি ১৬ সদস্যের একটি জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে, আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কমিটিতে রয়েছেন দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, বিশেষ করে যুগ্ম মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ।

যুগ্ম মহাসচিব: খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়):

  1. ঢাকা – সায়েদুল আলম বাবুল

  2. চট্টগ্রাম – মাহবুবের রহমান শামীম

  3. রাজশাহী – শাহীন শওকত

  4. খুলনা – অনিন্দ্য ইসলাম অমিত

  5. রংপুর – আসাদুল হাবিব দুলু

  6. সিলেট – জি কে গউছ

  7. কুমিল্লা – অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

  8. ময়মনসিংহ – শরিফুল আলম

  9. ফরিদপুর – শামা ওবায়েদ

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থেকেছে এবং দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিরোধীদলের আন্দোলনের পটভূমিতে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটি ব্যাপক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নতুন উদযাপন কমিটি সেই আয়োজনের সার্বিক সমন্বয় করবে।