ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলে রাজপথে নামব

রাজনীতি
ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলে রাজপথে নামব
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ঘোষণা করেছে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

চেয়ারম্যান বলেন, “নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত মানুষ নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীর মহড়াও দিচ্ছেন। বিএনপি গণতন্ত্রের ধারকবাহক দাবি করে, অথচ তাদের সমর্থিত প্রার্থীরা গণতন্ত্রবিরোধী কার্যক্রম করছে। যারা আগে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, এখন দ্বৈত নাগরিক সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। আমরা এতে কোনোভাবেই অংশগ্রহণ অনুমোদন করব না।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক যদি নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করে, তবে শুধু আইনি লড়াই নয়, প্রয়োজন হলে রাজপথেও তা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশনকে দায়সারা নির্বাচন করতে দেওয়া হবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।