জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তারেক রহমান। বিএনপির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের একাংশ অংশ নেন।
অনুষ্ঠানে তারেক রহমান শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান স্মরণ করেন এবং শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় বলে আয়োজকরা জানান।


