জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাজনীতি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এটি দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই সংবাদ সম্মেলনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপি ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দিলে দল আইনি লড়াই এবং রাজপথে আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলটির নেতারা নির্বাচনের পূর্বপরিস্থিতি এবং ভোটাধিকার সংক্রান্ত নীতি নিয়ে জনগণকে অবহিত করতে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বলে জানা গেছে।