বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

রাজনীতি
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বুধবার (২১ জানুয়ারি) বিএনপিতে যোগ দিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্যপদ গ্রহণ করেন।

বিএনপির পক্ষ থেকে তাকে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাবনার সাবেক সংসদ সদস্য ড. আবু সাইয়িদ শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি গণফোরামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।