তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল

রাজনীতি
তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ঘোষণা করেছেন, তারেক রহমানের পরিকল্পনার ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই পরিকল্পিত ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে। কৃষকদের জন্য কৃষি কার্ড হবে, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি ভোটারদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দেন, “আপনাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কেউ বাহির থেকে এসে আমাদের জন্য যুদ্ধ করেনি। আজ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা ভোট চাইতে এসেছে—এ বিষয় আপনিই বিবেচনা করবেন।”

মহাসচিব আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনার কাছে ভোট চাই, যাতে সংসদে গিয়ে কাজ করতে পারি।”

পথসভায় মির্জা ফখরুল তার আসনে পূর্বে করা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরেন। এসময় উপস্থিত ভোটাররাও নিজেরা স্থানীয় উন্নয়ন কার্যক্রমের উদাহরণ দিয়ে সমর্থন জানান।