জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

রাজনীতি
জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না; তারা দেশটিকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে বিশ্বাস করে না এবং তারা চায় নারীরা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ওই পোস্টে নারীবিদ্বেষী বক্তব্য থেকে থাকে, তবে তা স্পষ্টতই অন্যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তাই সিদ্ধান্ত গ্রহণে কোনো ভুল করা যাবে না।