ফোনে বারবার নেটওয়ার্ক সমস্যা? সহজ কয়েকটি ধাপে মিলবে সমাধান

ফোনে বারবার নেটওয়ার্ক সমস্যা? সহজ কয়েকটি ধাপে মিলবে সমাধান
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

জরুরি ফোন কল করতে গিয়ে কিংবা গুরুত্বপূর্ণ ফাইল পাঠাতে গিয়ে হঠাৎ নেটওয়ার্ক উধাও—এই সমস্যার মুখোমুখি হননি, এমন স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় আবহাওয়াজনিত কারণ, সিম কার্ডের ত্রুটি কিংবা ফোনের নেটওয়ার্ক সেটিংসে গোলযোগের কারণে দেখা দেয় এই সমস্যা।

সাধারণত অনেকেই ফোন রিস্টার্ট করে বা ফ্লাইট মোড অন-অফ করে সমস্যার সাময়িক সমাধান খোঁজেন। তবে তাতেও যদি সমাধান না হয়, তাহলে স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করাটাই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

 কীভাবে করবেন নেটওয়ার্ক রিসেট?

নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনি নিজের ফোনে নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারেন:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. Settings মেনুতে যান

  2. Additional Settings অথবা System Settings-এ ক্লিক করুন

  3. Backup and Reset অপশন সিলেক্ট করুন

  4. সেখানে গিয়ে Reset Network Settings অথবা Reset Wi-Fi, Mobile & Bluetooth অপশনটি নির্বাচন করুন

  5. নিশ্চিতকরণ চাওয়া হলে অনুমোদন দিন

রিসেট সম্পন্ন হলে আপনার ফোনে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথ সংক্রান্ত পুরনো সেটিংস মুছে যাবে এবং ফোন নতুনভাবে কানেকশন সেট করবে।

 কী সমস্যার সমাধান মিলবে?

  1. নেটওয়ার্ক পাওয়া বা হারিয়ে যাওয়া সমস্যা

  2. কল ড্রপ বা কল না আসার সমস্যা

  3. মোবাইল ডেটা চালু থাকা সত্ত্বেও ইন্টারনেট না চলা

  4. ব্লুটুথ কানেকশন জটিলতা

 যে বিষয়গুলো মনে রাখতে হবে:

  1. রিসেট করলে সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড, ব্লুটুথ পেয়ারিং ডিভাইস মুছে যাবে

  2. তবে আপনার ফোনে থাকা ডেটা বা ফাইলগুলো নষ্ট হবে না

  3. রিসেট করার আগে মোবাইল ডেটা ও সিম চালু রয়েছে কি না, তা যাচাই করে নিন

নেটওয়ার্ক সমস্যা প্রায়শই বিরক্তিকর হয়ে উঠলেও, কয়েকটি সাধারণ সেটিংস পরিবর্তনের মাধ্যমেই তা সমাধান করা সম্ভব। প্রযুক্তিগত সহায়তা নেওয়ার আগে এই ধাপগুলো চেষ্টা করে দেখা যেতে পারে।