হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না, জেনে নিন সহজ কিছু উপায়
বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক সময় দেখা যায়, কোনো বন্ধু বা পরিচিতির সঙ্গে মেসেজ করা যাচ্ছে না, প্রোফাইল ছবি বা স্ট্যাটাস দেখা যাচ্ছে না—এমন সময়ে মনে হতে পারে, “আমি কি ব্লকড হয়েছি?”
বিশেষজ্ঞরা বলছেন, কোনো একক উপায় দিয়ে নিশ্চিতভাবে ব্লক হওয়া যাচ্ছেনা। তবে কিছু লক্ষণ মিললে এটা বোঝা যেতে পারে।
১. লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে না
যদি কেউ আপনাকে ব্লক করে, তার ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস আর দেখা যাবে না। তবে, অনেকেই প্রাইভেসির কারণে এই ফিচার বন্ধ রেখেছেন, তাই একমাত্র এই লক্ষণ যথেষ্ট নয়।
২. প্রোফাইল ছবি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া
আগে যেটা দেখা যেত, এখন দেখা যাচ্ছে না? এটি একটি বড় ইঙ্গিত হতে পারে। তবে তিনি হয়তো শুধু ‘মাই কন্ট্যাক্টস’ সেটিং ব্যবহার করছেন, আর আপনার নম্বর সংরক্ষিত নেই।
৩. পাঠানো মেসেজে শুধু একটি টিক দেখা যাবে
সাধারণত হোয়াটসঅ্যাপে মেসেজে দুটি টিক আসে—একটি টিক মানে পাঠানো, দুটি টিক মানে পৌঁছানো। যদি কেউ আপনাকে ব্লক করে, মেসেজে সারাজীবন শুধুই একটি টিক দেখাবে।
৪. ভয়েস বা ভিডিও কল কখনোই রিং হবে না
ব্লক করলে আপনার কল তার কাছে পৌঁছাবে না। যতবার কল দেওয়া হোক, শুধু “কলিং…” দেখাবে, “রিংগিং” কখনো দেখা যাবে না।
৫. স্ট্যাটাস দেখা যাবে না
ব্লক হলে তার কোনো স্ট্যাটাস আপনি দেখতে পারবেন না। এমনকি আপনি স্ট্যাটাস দিলে, সে তা দেখতে পারবে না।
৬. গ্রুপে যুক্ত করা যাবে না
সবচেয়ে নির্ভুল পরীক্ষা হল গ্রুপ অ্যাড। যদি তাকে কোনো গ্রুপে যোগ দিতে গিয়ে দেখায় “You are not allowed to add this contact”, তবে বুঝতে পারেন আপনি ব্লকড।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এক বা দুইটি লক্ষণ মিললেই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। নেটওয়ার্ক সমস্যা, অ্যাপ বাগ বা গোপনীয়তা সেটিং-ও একই ধরনের আচরণ দেখাতে পারে। তাই একাধিক লক্ষণ (৩-৪টি) মিললে সম্ভাব্যভাবে ব্লকড থাকার সম্ভাবনা বেশি।


