যে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

যে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

দেশে অবৈধভাবে আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এ উদ্যোগ দেশের নাগরিক, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআরসহ সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অবৈধ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সিমের ভুল রেজিস্ট্রেশন ও eKYC,অনলাইন জুয়া ও স্ক্যামিং,এমএলএম প্রতারণা ও বাল্ক এসএমএস প্রেরণ,মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত প্রতারণা,প্যাটেন্ট ও প্রযুক্তিগত রয়্যাল্টি ফাঁকি,আয়কর ও শুল্ক ফাঁকি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড ব্যবহার এবং সীমান্ত চোরাচালানির মতো অবৈধ আমদানি প্রতিরোধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ফয়েজ আহমদ স্পষ্ট করে বলেন, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে বাধা দেওয়া চলবে না। ডিজিটাল অপরাধের বিস্তার রোধে সরকার কঠোর লড়াই চালাবে এবং এখানে কোনো ছাড় দেয়া হবে না।