স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে
নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সময়মতো সতর্কতার প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে গুগল চালু করেছে Earthquake Alerts System—যা বাংলাদেশে ইতোমধ্যে সক্রিয় রয়েছে।

গুগল ২০২0 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই সিস্টেম চালু করে। পরে ধাপে ধাপে এটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়। ভূমিকম্পের উৎস, মাত্রা ও নিরাপদ থাকার নির্দেশ—সব তথ্যই ব্যবহারকারীরা স্মার্টফোনে পেয়ে থাকেন কয়েক সেকেন্ডের ব্যবধানে।

ব্যবহারকারী চাইলে কয়েকটি ধাপেই ফোনে ভূমিকম্প সতর্কতা চালু করতে পারেন—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. সেটিংস মেনুতে গিয়ে Safety & Emergency অথবা Location অপশন খুলুন

  2. সেখান থেকে Earthquake Alerts নির্বাচন করুন

  3. পরের পৃষ্ঠা থেকে টগলটি চালু করে দিন

  4. চাইলে “See a Demo” অপশনে ট্যাপ করে ডেমো সতর্কবার্তা দেখে নেওয়া যাবে

  5. “Learn Earthquake Safety Tips” অপশন থেকে ভূমিকম্পে নিরাপদ থাকার নির্দেশনাও পাওয়া যাবে

গুগলের এই সিস্টেমের মূল নির্ভরতা ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর। সেন্সরটি ভূমিকম্পের প্রাথমিক P-wave শনাক্ত করলেই তথ্য গুগলের সার্ভারে পাঠায়। বিভিন্ন ফোন থেকে পাঠানো ডেটা বিশ্লেষণ করে খুব দ্রুত গুগল স্থানীয় ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী—

বিশেষজ্ঞদের মতে, কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পেলেও অনেক ক্ষেত্রে জীবনরক্ষাকারী ব্যবস্থা নিতে সহায়তা মিলতে পারে। বাংলাদেশ ভূমিকম্প সম্ভাব্য দেশ হওয়ায় এই প্রযুক্তি সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।