শীতকালে গাড়ির ইঞ্জিন ভালো রাখতে যেসব ভুল করবেন না

শীতকালে গাড়ির ইঞ্জিন ভালো রাখতে যেসব ভুল করবেন না
নিউজ ডেস্ক
২ জানুয়ারি ২০২৬

অনেক গাড়ি চালক কেবল কিলোমিটারের হিসাব ধরে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তন গাড়ির ইঞ্জিনের জন্য বড় ভূমিকা রাখে। শীতকালে ইঞ্জিন অয়েল সঠিক সময়ে না বদলালে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে, যা এর আয়ু কমিয়ে দিতে পারে।

শীতকালে ইঞ্জিন অয়েল পরীক্ষা জরুরি
শীত শুরু হতেই ইঞ্জিন অয়েল পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ৫,০০০ থেকে ১০,০০০ কিমি পর অথবা ছয় মাস থেকে এক বছরের মধ্যে তেল পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। তবে শীতকালে যদি আপনি স্বল্প দূরত্বে গাড়ি চালান, তাহলে তেলের মান আরও দ্রুত পরীক্ষা করা উচিত। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা অঞ্চলে বসবাসকারীদের ছয় মাস পূর্ণ হওয়ার আগে তেলের মান পরীক্ষা করা নিরাপদ।

সিন্থেটিক তেল শীতকালে বেশি কার্যকর
শীতকালে সিন্থেটিক বা কৃত্রিম ইঞ্জিন অয়েল ব্যবহার অনেক বেশি উপযোগী। এটি কম তাপমাত্রাতেও ইঞ্জিনের দহন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। ইঞ্জিন অয়েল বাছাই করার সময় অবশ্যই সঠিক ভিসকোসিটি গ্রেড নির্বাচন করা উচিত এবং গাড়ির ম্যানুয়ালে উল্লেখিত গ্রেড অনুসরণ করা জরুরি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভিসকোসিটি গ্রেডে নজর দিন
তেলের গ্রেডে ‘W’-এর আগে থাকা সংখ্যাটি যত কম, তেল তত পাতলা থাকবে এবং শীতকালে ইঞ্জিন চালু রাখতে সুবিধা দেবে। ভালো মানের সিন্থেটিক তেল ব্যবহার করলে শুধু ইঞ্জিনের কার্যকারিতাই নয়, এর আয়ুও বৃদ্ধি পায়।

শীতকালে নিয়মিত তেল পরীক্ষা এবং উপযুক্ত তেল ব্যবহার নিশ্চিত করলে ইঞ্জিনের স্বাস্থ্য ভালো থাকে এবং গাড়ি চালনার সময় ঝুঁকি কমে।