শেষ সেশনের আক্ষেপ, জয় ছুঁয়ে ড্রয়ে থামলো বাংলাদেশ

খেলাধুলা
শেষ সেশনের আক্ষেপ, জয় ছুঁয়ে ড্রয়ে থামলো বাংলাদেশ
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক টেস্ট শেষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ। সময়ের অভাবে জয় অধরাই থেকে গেল টাইগারদের। আর মাত্র একটি সেশন পেলেই হয়তো সফরকারীরা তুলে নিতে পারতো বাকি ৬ উইকেট—এমনই ধারণা এখন ভক্তদের মাঝে।

শনিবার (২১ জুন) গল টেস্টের শেষ দিনে ২৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। স্বাগতিকরা ৩২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭২ রান। এরপরই শেষ হয় সময়, গুছিয়ে নেওয়া যায়নি জয়ের গল্প।

ম্যাচজুড়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রথম ইনিংসে নাইম হাসান তুলে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ঝড় তুলেন তাইজুল ইসলাম—নেন ৩ উইকেট। বাকিটা সামলান নাইম। মাত্র ৩২ ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে টাইগাররা।

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (২৪) ব্যতীত কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। লাহিরু উদারা (৯), চান্ডিমাল (৬) এবং ক্যারিয়ারের শেষ ইনিংসে ম্যাথিউজ (৮) ছিলেন তাইজুল-নাইমের শিকার। অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, দুজনই ১২ রান করে।

বাংলাদেশের চোখে আক্ষেপ—আর মাত্র একটি সেশন হাতে থাকলে হয়তো বদলে যেত ফল। তবে দুর্দান্ত লড়াই, স্পিন আক্রমণ এবং শান্তর নেতৃত্বে আত্মবিশ্বাস ছড়ানো এই ড্র টেস্টেও খুঁজে পাওয়া যায় জয়ের ইঙ্গিত।