সেরা তরুণ উদীয়মান প্লেয়ার হলেন লামিনে ইয়ামাল

খেলাধুলা
সেরা তরুণ উদীয়মান প্লেয়ার হলেন লামিনে ইয়ামাল
২৭ অক্টোবর ২০২৬

২০২৬ সালের ‘মেনস ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের অসাধারণ প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অন্যতম আলোচিত নাম তিনি।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন ইয়ামাল। একই অনুষ্ঠানে হাজির হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেইন। এবারের পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের তালিকায় রয়েছেন এই তারকারাও।

এ ছাড়া আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ফরাসি ফুটবলার মাইকেল ওলিসেও যোগ দিয়েছেন জমকালো এই আয়োজনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাবেক তারকাদের মধ্যে দেখা গেছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ সাবেক তারকা লুইস ফিগোকে। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ।

এবারের ব্যালন ডি’অরের মনোনীতদের মধ্যে বয়সের দিক থেকেও ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন ইয়ামাল ও মেসি। ইয়ামাল সবচেয়ে কম বয়সী মনোনীতদের একজন, অন্যদিকে মেসি রয়েছেন সবচেয়ে বেশি বয়সী মনোনীতদের মধ্যে। তরুণ প্রতিভা ও অভিজ্ঞ কিংবদন্তিদের উপস্থিতিতে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।