কলম্বো টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, শুরুতেই ধাক্কা

খেলাধুলা
কলম্বো টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, শুরুতেই ধাক্কা
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৫ রানে ১ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে সফরকারীরা।

প্রথম চার ওভারেই দেখা গেছে দোটানা। ব্যাটার এনামুল হক বিজয় দুবার স্লিপে ক্যাচ দিয়ে জীবন পান, তবে শেষ পর্যন্ত বোল্ড হয়ে ফিরে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ৫ রান ১ উইকেটে।

অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, চোটের কারণে বাদ পড়া পেসার হাসান মাহমুদের জায়গায় দলে ফিরেছেন ইবাদত হোসেন, যিনি দীর্ঘ দুই বছর পর টেস্ট দলে ফিরলেন। ইবাদত সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে, মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শ্রীলঙ্কা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার সোনাল দিনুশার, যিনি ক্যাপ পেয়েছেন কুশাল মেন্ডিসের কাছ থেকে। এই নতুন মুখকে নিয়ে বেশ প্রত্যাশা লঙ্কান শিবিরে।

প্রথম টেস্টে হারের পর বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে শ্রীলঙ্কা চাইছে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে। ব্যাটিং উইকেট হলেও শুরু থেকেই স্পিন ও পেসারদের সহায়তা করছে পিচ, যা ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে তুলেছে।