আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার

আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

আগামীকাল ১ জুলাই, মঙ্গলবার, দেশের ব্যাংক খাতে পালিত হবে অর্ধবার্ষিক ব্যাংক হলিডে। এ উপলক্ষে সকল প্রকার ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও বন্ধ থাকবে লেনদেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব গুছিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই গুরুত্বপূর্ণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এদিন গ্রাহকসেবামূলক সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তবে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে, শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হয় না। সে কারণে ১ জুলাই ডিএসই ও সিএসই-তে কোনো শেয়ার কেনাবেচা হবে না।

উল্লেখযোগ্যভাবে, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে পালিত হয়। সেদিন ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করে বছরের সমাপনী প্রতিবেদন তৈরি করে।