গণতন্ত্রই বৈষম্যহীন রাষ্ট্রের চাবিকাঠি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষা
গণতন্ত্রই বৈষম্যহীন রাষ্ট্রের চাবিকাঠি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করা যায়, তাহলেই বৈষম্য দূর করা সম্ভব হবে।”

মঙ্গলবার, ১ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“রাষ্ট্র কখনো নাগরিককে ক্যাটাগরিভিত্তিকভাবে ভাগ করে না। আধুনিক রাষ্ট্রের চোখে প্রতিটি মানুষ সমান। গণতন্ত্রের মূল কথাও সেটাই—সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,

“জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা বৈষম্যমুক্ত একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। আজ আমাদের দায়িত্ব হলো সেই চেতনাকে ধারণ করে সাম্য, মানবিকতা ও ইনক্লুসিভ নীতিতে দেশকে এগিয়ে নেওয়া।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।
বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা বাসুদেব ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।