ফিফা ক্লাব বিশ্বকাপে মেগা দ্বৈরথ: এমবাপে বনাম পিএসজি, রিয়ালের লক্ষ্য ফাইনাল

খেলাধুলা
ফিফা ক্লাব বিশ্বকাপে মেগা দ্বৈরথ: এমবাপে বনাম পিএসজি, রিয়ালের লক্ষ্য ফাইনাল
নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) রাতে মাঠে নামছে ইউরোপিয়ান দুই জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু কেবল দুই দলের লড়াই নয়, বরং রোমাঞ্চ ছড়াচ্ছে কিলিয়ান এমবাপে ও তার সাবেক ক্লাবের পুনর্মিলন।

রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চেলসি। আজকের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটির সঙ্গে।

২০২৩-২৪ মৌসুম শেষে আলোচিত এক সিদ্ধান্তে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এরপর এটিই হতে যাচ্ছে তার সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম মাঠে নামা। ম্যাচটিকে তাই অনেকেই দেখছেন ‘ব্যক্তিগত প্রতিশোধ’ বা ‘ইতিহাসের পুনর্লিখন’ হিসেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে পিএসজি কোচ লুইস এনরিকে অতীত টানতে অনাগ্রহী। তিনি বলেন,

“এটা অতীতের প্রশ্ন। আমি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তবে রিয়ালের মতো দলের মুখোমুখি হওয়া অবশ্যই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

নিউ জার্সিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় ম্যাচটি হতে পারে ক্লান্তিকর। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। এনরিকে এ নিয়ে বলেন,

“আমরা অভ্যস্ত হয়ে গেছি। আবহাওয়া যতই কঠিন হোক, মাঠে ফলাফলটাই মুখ্য।”