৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ

শিক্ষা
৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৫

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চলতি মাসের মধ্যেই নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ জুলাই) মাউশির ইএমআইএস (EMIS) সেল থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, অনেক প্রতিষ্ঠান এখনও নিজস্ব ওয়েবসাইট চালু করেনি বা বিদ্যমান ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ নেই।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে www.bangladesh.gov.bd জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদ করতে হবে। ব্যয় সাশ্রয়ের জন্য আলাদা ডিজাইন বা প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরি না করার পরামর্শও দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকতে হবে:

  1. প্রতিষ্ঠান পরিচিতি

  2. পাঠদানের অনুমতি ও স্বীকৃতি

  3. শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী সংখ্যা

  4. অনুমোদিত শাখার তথ্য

  5. শিক্ষক-কর্মচারীদের তালিকা

  6. পাঠদান রুটিন ও পাঠ্যসূচি

  7. এমপিও সংক্রান্ত তথ্য

  8. যোগাযোগের মোবাইল নম্বর

  9. অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও ফোন নম্বর

সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিংক **www.emis.gov.bd**–এর DSHE/EMIS-এর IMS মডিউলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় তথ্যের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকসেবা সহজতর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।