যুক্তরাষ্ট্রে পড়াশোনার পুরো খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে

শিক্ষা
যুক্তরাষ্ট্রে পড়াশোনার পুরো খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য গেটস স্কলারশিপ প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু করেছে। এই স্কলারশিপের আওতায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত তিন শতাধিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হার্ভার্ড, এমআইটি, ইয়েল, স্ট্যানফোর্ড, প্রিন্সটনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারবেন। স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন:

কারা আবেদন করতে পারবেন?

এই বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের কিছু যোগ্যতা থাকতে হবে:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গেটস স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫।

২০০০ সালে যাত্রা শুরু করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে আসছে। এই বৃত্তি প্রোগ্রামটি মেধাবী অথচ অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করার জন্য চালু করা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন লিংক ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে পেতে পারেন:
🌐 www.thegatesscholarship.org