মাইলস্টোন স্কুলে সীমিত পরিসরে খুললো ক্যাম্পাস, ক্লাস নয় শুধুই কাউন্সেলিং
ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনার পর টানা তিন দফা ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলেছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে এখনই শুরু হচ্ছে না ক্লাস।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মানসিকভাবে স্বস্তি দেওয়ার লক্ষ্যে শুধুমাত্র কাউন্সেলিং ও চিকিৎসা সহায়তার জন্য ক্যাম্পাস খোলা হয়েছে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, “আমরা শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত পাঠদান বন্ধ রেখে কাউন্সেলিং কার্যক্রম চালু রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় কলেজে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক এবং শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি সংঘটিত এক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন পরিবারের বেশ কয়েকজন সদস্য ক্ষতিগ্রস্ত হন বলে জানা গেছে। এ প্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুরক্ষা ও মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়।


