উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু

রাজধানী
উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় আহত আরও একজন শিক্ষিকা মাহফুজা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু বরণ করেছেন। তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাটিরাঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে ৩৪ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। মাহফুজার মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।