মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?

ধর্ম
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

ইসলাম ধর্মে নামাজে চেহারা খোলা রাখা সুন্নত। নারী ও পুরুষ—উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহ বলে বিবেচিত, যদিও এতে নামাজ বাতিল হয় না।

বিশেষজ্ঞ আলেমরা বলছেন, কোনো ওজর ছাড়া মুখ ঢেকে নামাজ পড়া ইসলামী আদর্শ অনুসারে নিরুৎসাহিত করা হয়েছে। যেমন: রুমাল, ওড়না, কেফিয়াহ বা মাস্ক দিয়ে মুখ ঢেকে নামাজে অংশ নেওয়া উচিত নয়। তবে বিশেষ প্রয়োজন বা অসুবিধার ক্ষেত্রে শিথিলতা আছে।

প্রবীণ সাহাবি হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজে মুখ ঢেকে রাখা এবং কাঁধে কাপড় ঝুলিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: হাদিস ৬৪৩)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে কোনো শরয়ী ওজর থাকলে, যেমন—সর্দি, কাশি বা সংক্রামক ব্যাধি, যেখানে মুখ ঢেকে রাখা অপরিহার্য, সেখানে মাস্ক বা ওড়না দিয়ে মুখ ঢেকে নামাজ পড়লে তা মাকরুহ হিসেবে গণ্য হবে না।

নারীদের জন্য নামাজে মুখমণ্ডল, দুই কবজি পর্যন্ত হাত এবং পায়ের টাখনু পর্যন্ত খোলা রাখা বৈধ হলেও শরীরের বাকি অংশ ঢেকে রাখা ফরজ। পুরুষদের জন্য ফরজ পর্দা হচ্ছে—নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তবে অপ্রয়োজনে মাথা, কনুই, পেট বা পিঠ খোলা রেখে নামাজ আদায় করাও মাকরুহ।

নামাজে ফরজ অংশের (যা ঢাকা বাধ্যতামূলক) চার ভাগের এক ভাগ বা তার বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তাই সতর্কতা অবলম্বন জরুরি।