নতুন উদ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা: স্কালোনি ঘোষণা করলেন প্রাথমিক দল

খেলাধুলা
নতুন উদ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা: স্কালোনি ঘোষণা করলেন প্রাথমিক দল
নিউজ ডেস্ক
১৯ আগস্ট ২০২৫

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রধান আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছেন দলের অন্যতম তারকা লিওনেল মেসি, তবে সবচেয়ে চমক এনে দিয়েছেন ব্রাজিলের পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ, যিনি প্রথমবারের মতো আলবিসেলেস্তে দলে ডাক পেয়েছেন।

আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিরুদ্ধে এবং ৯ সেপ্টেম্বর গায়াকিলে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে থাকবেন না; তার বদলে সুযোগ পেয়েছেন পোর্তোর অ্যালান ভারেলা।

২৪ বছর বয়সী লোপেজ এই সিজনে পালমেইরাসের হয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়ে ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন, যা তাকে দলে জায়গা করে দিয়েছে। অন্যদিকে, লাজিওর ফরোয়ার্ড ভ্যালেন্তিন কাস্তেলানোস বাদ পড়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ইনজুরি কাটিয়ে ওঠা ভ্যালেন্তিন কারবোনি, রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা আবার দলে ফিরেছেন। বোর্নমাউথের হুলিও সোলের, ম্যানচেস্টার সিটির তরুণ ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

স্কোয়াডের বিস্তারিত:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, হুয়ান ফোইথ, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্ডো মেদিনা, নিকোলাস টালিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা, হুলিও সোলের
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সিকিয়েল পালাসিওস, অ্যালান ভারেলা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো চেলসো, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, ভ্যালেন্তিন কারবোনি
ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, নিকোলাস গনজালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, অ্যাঞ্জেল কোরেয়া