এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

খেলাধুলা
এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
নিউজ ডেস্ক
২২ আগস্ট ২০২৫

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস।

সিলেটে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপ—দুই টুর্নামেন্টের জন্য একই দল ঘোষণা করা হয়েছে।

দীর্ঘদিন পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। সোহান সবশেষ এই ফরম্যাটে খেলেছেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর সাইফ ফিরলেন প্রায় সাড়ে তিন বছর পর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া দলে আছেন স্পিনার নাসুম আহমেদ ও তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশের স্কোয়াড (টি-টোয়েন্টি)

অধিনায়ক: লিটন দাস
বাকি সদস্যরা: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।