এশিয়া কাপের পর আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের পরই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আফগানিস্তানের বিরুদ্ধে একটি সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তান নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে এই মাঠগুলো।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শারজায় অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি (২, ৩ ও ৫ অক্টোবর) এবং আবুধাবিতে তিনটি ওয়ানডে (৮, ১১ ও ১৪ অক্টোবর) ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তান পাশাপাশি রয়েছে। এই গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও হংকং। ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এশিয়া কাপ শেষে বাংলাদেশ সম্ভবত আরব আমিরাতে অবস্থান করবে এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরবে।


