ঢাকার সব বাস একক ব্যবস্থায়: আসছে বড় পরিবর্তন গণপরিবহনে

রাজধানী
ঢাকার সব বাস একক ব্যবস্থায়: আসছে বড় পরিবর্তন গণপরিবহনে
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৫

রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাস শিগগিরই একটি একক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পোস্টে উল্লেখ করা হয়, ঢাকার বাস পরিবহন বহুদিন ধরেই অনিয়ন্ত্রিতভাবে চলছে, যার ফলে প্রতিদিন যাত্রীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট, দুর্ঘটনা, ভাড়ায় অনিয়ম এবং রুট বিশৃঙ্খলা—এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে শহরবাসীর জীবনকে কষ্টকর করে তুলেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ করে নারী, শিশু এবং প্রবীণ যাত্রীদের জন্য বর্তমান বাস সিস্টেমটি খুবই অস্বস্তিকর। তরুণ ও শক্তিশালী যাত্রীরাও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করেন।

পোস্টে আরও জানানো হয়, রাজধানীর বাসগুলোকে নির্ধারিত রুট এবং স্টপেজ অনুসরণ করতে বাধ্য করা হবে। সব বাস একক একটি ব্যবস্থাপনার অধীনে চলবে, যাতে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়।

গণপরিবহন খাতে এই বিশৃঙ্খলার কারণে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা। নতুন ব্যবস্থায় এসব সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই পদক্ষেপের মাধ্যমে রাজধানীবাসী পাবেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং কার্যকর গণপরিবহন ব্যবস্থা—যা নগর জীবনে বড় এক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।