আফগানিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয়, এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসে পাকিস্তান
এশিয়া কাপের আগে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল পাকিস্তান। আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আগা সালমানের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। ফখর জামান করেন সর্বোচ্চ ২৭ রান, সঙ্গে মোহাম্মদ নওয়াজের ২৫ ও অধিনায়ক সালমান আগার ২৪ রানের ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত স্পিন আক্রমণে পুরোপুরি ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় তারা। রশিদ খান একমাত্র ব্যাটার হিসেবে কিছুটা প্রতিরোধ গড়ে ১৭ রান করেন।
নওয়াজ ছাড়াও বোলাররা ছিলেন নিখুঁত, শুরু থেকেই উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করে পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় পাকিস্তান শিবিরে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস, বিশেষ করে আসন্ন এশিয়া কাপের আগে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দল যে ছন্দে রয়েছে, তা এই ম্যাচেই পরিষ্কার।
অধিনায়ক সালমান আগা ম্যাচ শেষে বলেন, “এটা দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা এশিয়া কাপে ভালো কিছু করতে প্রস্তুত।”


