বিসিবি নির্বাচনে নতুন দৃষ্টিভঙ্গি: আসিফ মাহমুদ সজীব ও ফারুক আহমেদের পুনর্মিলন
বিসিবির ভবিষ্যত নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে নতুন করে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আবারও বৈঠক করেছেন। এই মিলন খবরই এখন ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি আলোচিত বিষয়।
গত কয়েক মাস আগে ফারুক আহমেদকে বিসিবির শীর্ষ পদ থেকে সরিয়ে দেন সজীব। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সে সিদ্ধান্তের পরও সজীব ফারুকের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বোর্ডের কাঠামো ও পরিচালনায় পরামর্শ নেওয়ার জন্য।

সজীব জানান, “বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে খোলামেলা আলোচনা করেছি ফারুক ভাইয়ের সঙ্গে। যেখানে শুধু একজন সভাপতি নয়, আরও অনেক দক্ষ টেকনিক্যাল সদস্য থাকা জরুরি। তার অভিজ্ঞতা ও মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি আরও বলেন, “বোর্ডের কার্যকরী ও যোগ্যতা সম্পন্ন সদস্য নির্বাচনের মাধ্যমে বিসিবির উন্নয়ন নিশ্চিত করা হবে।”
ক্রিকেট পাড়ায় গুঞ্জনও ছড়িয়েছে, সাবেক সভাপতি ফারুক আহমেদ তামিম ইকবালের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় আগামী নির্বাচনে তামিমের সমর্থন পাওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে সজীব এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।
বিসিবির আগামী নির্বাচন ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। বোর্ডের নতুন গঠন কেমন হবে, সেটা সময়ই বলে দেবে।

