‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উত্তেজনার পারদ চরমে, আফগানিস্তান-শ্রীলঙ্কা লড়াইয়ে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য

খেলাধুলা
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উত্তেজনার পারদ চরমে, আফগানিস্তান-শ্রীলঙ্কা লড়াইয়ে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ ২০২৫-এর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ আজ মাঠে গড়াবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। তবে ম্যাচটি শুধু দুই দলের মধ্যকার একটি লড়াই নয়—এই ম্যাচের ফল নির্ধারণ করবে বাংলাদেশের এশিয়া কাপে টিকে থাকার ভাগ্যও।

গ্রুপ পর্বে এরই মধ্যে ২ ম্যাচ জিতে এগিয়ে শ্রীলঙ্কা। এক পা তারা রেখেই দিয়েছে সুপার ফোরে। কিন্তু আজ যদি আফগানিস্তান জয় পায়, তাহলে জটিল সমীকরণের কারণে বিদায় নিতে হবে বাংলাদেশকে। ফলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ চায় শ্রীলঙ্কার জয়।

হিসাব-নিকাশের জটিলতা
  1. যদি শ্রীলঙ্কা জিতে, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে সুপার ফোরে।

  2. তবে আফগানিস্তান জিতলে, শুরু হবে রানরেটের খেলা।

উদাহরণস্বরূপ:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫০ রান তুললে, আফগানিস্তানকে সেটা ১১.৪ ওভারের মধ্যে তাড়াতে হবে।

  2. আবার আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে ৮৪ রানের নিচে অলআউট করতে হবে—তবেই বাংলাদেশ যাবে পরের রাউন্ডে।

দুই দলের বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী।

  • আফগানিস্তানের অস্ত্র: রশিদ খান, ফজলহক ফারুকি

  • শ্রীলঙ্কার আস্থা: ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্তে চামিরা

তবে দুই দলের ব্যাটিং লাইনআপ তুলনামূলক দুর্বল এবং সাম্প্রতিক পারফরম্যান্সেও তার প্রতিফলন রয়েছে। যেমন, শ্রীলঙ্কা সম্প্রতি হংকংয়ের বিপক্ষে হারের মুখে পড়েছিল, আবার জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট হয় মাত্র ৮০ রানে।

সম্ভাব্য একাদশ

আফগানিস্তান:
সেকিদুল্লাহ অটল, গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাইব, নবি, ওমরজাই, করিম জানাত, রশিদ (অধিনায়ক), নূর আহমাদ, গজনফর, ফারুকি।

শ্রীলঙ্কা:
নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, শানাকা, হাসারাঙ্গা, চামিরা, থিকশানা, থুশারা।

বাংলাদেশের সমর্থকদের চোখ এখন শ্রীলঙ্কার দিকেই। তবে আফগানিস্তান যদি বড় ব্যবধানে জিতে যেতে পারে, তাহলে সুপার ফোর থেকে ছিটকে যাবে বাংলাদেশ। আজকের ম্যাচ তাই শুধুই একটি খেলা নয়, এটি হয়ে উঠেছে একটি সম্ভাবনার লড়াই—বাংলাদেশের বেঁচে থাকার শেষ আশার লড়াই।