ইয়ামালকে অপেক্ষায় রেখে ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

খেলাধুলা
ইয়ামালকে অপেক্ষায় রেখে ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫

এক সময় যখন ব্যালন ডি’অরের খেতাব মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য, গত কয়েক বছর ধরে সেই পরম্পরা ভেঙে নতুন তারকারা উঠে আসছে। এবার সেই নতুন প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

দেম্বেলে ২৮ বছর বয়সে প্রথমবারের মতো জিতলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর পুরস্কার। তিনি ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করলেন, যেখানে আগের পাঁচজন ছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমা।

পুরস্কার ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনা ছিল দেম্বেলের এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল এর মধ্যে কে এই পুরস্কার পাবে তা নিয়েই। শেষ পর্যন্ত দেম্বেলেই জিতে নিলেন ব্যালন ডি’অর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত সিজনে দেম্বেলে পিএসজি’র হয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল এবং ১৬টি অ্যাসিস্ট। তার অবদানে প্যারিসিয়ানরা অর্জন করেছে ঐতিহাসিক ‘ট্রেবল’ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে তার ৮ গোল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এসব কৃতিত্বের ভিত্তিতে তাঁকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।

নারীদের বিভাগে তিনবারের জন্য ব্যালন ডি’অর পুরস্কার অর্জন করেছেন স্পেনের বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। এই অর্জনে তিনি নারী ফুটবলে একক দাপট দেখালেন, যিনি তিনবার এই সম্মান পান, এমন কেউ আর নেই।