ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

খেলাধুলা
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস
নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি দলীয় পারফরম্যান্স, নিজের ইনজুরি এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশ দলের ফাইনালে ওঠার সুযোগ ছিল সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ হয়েছেন ভক্তরা। সেই হতাশা কিছুটা লাঘব করতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তা দেন লিটন।

লিটন লেখেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এশিয়া কাপে আমরা দল হিসেবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালে উঠতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেশের অসংখ্য আবেগী ভক্তদের কাছে ক্ষমা চাইছি।”

চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা লিটনের জন্য ছিল বড় আঘাত। তিনি বলেন,

“ব্যক্তিগতভাবে শেষ দুটি ম্যাচ খেলতে না পারাটা আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছি। এটা আমাকে বেশ কিছুদিন কষ্ট দেবে।”

লিটন আরও লেখেন,

“পুরো টুর্নামেন্টজুড়ে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান—পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের পাশে আছে। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারব।”