মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন
ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুখবর এসেছে। এবার থেকে ফলোয়ার সংখ্যা কম হলেও কনটেন্ট ক্রিয়েটররা মনিটাইজেশনের আবেদন করতে পারবেন—শুধুমাত্র একটি শর্ত পূরণ করতে হবে: অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি থাকতে হবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের যাত্রা সহজ করতে তারা এই পরিবর্তন এনেছে। যারা ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করেন, তারা তাদের প্রোফাইল বা চ্যানেলের লিংক জমা দিয়ে ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি সংক্ষেপে:
-
আপনার সক্রিয় সোশ্যাল মিডিয়া প্রোফাইলের (যেমন YouTube/TikTok) লিংক কপি করুন
-
ফেসবুকে প্রোফেশনাল মোড অন করে Professional Dashboard-এ যান
-
Monetization → I’m interested অপশনে ক্লিক করুন
-
নির্ধারিত ফর্ম পূরণ করে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে উপস্থাপন করুন
ফেসবুক কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে আবেদন পর্যালোচনা করবে। উপযুক্ত মনে হলে মনিটাইজেশন চালু করে দেবে।
কী থাকছে নতুন সুযোগে?
ফলোয়ার কম হলেও মনিটাইজেশনে সমস্যা নেই,একেবারে নতুন পেজ বা প্রোফাইল দিয়েও শুরু করা যাবে,নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করলে সাফল্যের সম্ভাবনা বেশি।
ফেসবুক বলছে “আমরা নতুন কনটেন্ট নির্মাতাদের পাশে থাকতে চাই। মনিটাইজেশনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে যেন প্রতিভাবান নির্মাতারা তাদের যাত্রা শুরু করতে পারেন।”


