গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে আগামী বছরের ভর্তি পরীক্ষাগুলোর দিন নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের, ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু কবে থেকে হবে, তা আগামী সভায় নির্ধারণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরাও উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এই প্রস্তুতি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।