প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)-এর এক বছর পূর্তি উদযাপন

শিক্ষা
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)-এর এক বছর পূর্তি উদযাপন
নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) আজ তার এক বছর পূর্তি উদযাপন করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০২৫) সংগঠনের বসুন্ধরা অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলা হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা সকল উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। এরপর সংস্থার সহ-সভাপতি, সাধারণ সদস্য ও বিশেষ অতিথিরা পুনাবের এক বছরের অর্জন, বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে তার ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে বিশেষভাবে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালিত হয়। পাশাপাশি পুনাবের কল্যাণ ও দেশের উচ্চশিক্ষার উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তারা বলেন, “প্রতিষ্ঠার এক বছরের মধ্যে পুনাব দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নীতি নির্ধারণ ও মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এটি উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদস্যদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে দিনটি সমাপ্ত হয়।

PUNAB-এর এক বছর পূর্তি উদযাপন কেবল অতীতের সাফল্য উদযাপন নয়, এটি একটি শক্তিশালী এবং সমন্বিত উচ্চশিক্ষা সম্প্রদায় গঠনের প্রতিশ্রুতিও বহন করছে।