তিন মাসের মাথায় ইয়ামাল-নিকোলের প্রেমে ইতি, সামনে এল নতুন গুঞ্জন

খেলাধুলা
তিন মাসের মাথায় ইয়ামাল-নিকোলের প্রেমে ইতি, সামনে এল নতুন গুঞ্জন
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের প্রেম ভেঙে গেছে বলে জানিয়েছেন স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োস। তিন মাসের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটেছে এই জনপ্রিয় জুটির।

স্প্যানিশ সংবাদমাধ্যম আরটিভিই-তে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়োস বলেন,

“নিকি নিকোলের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই আমাকে জানিয়েছেন ইয়ামাল। এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয় এবং এর সঙ্গে প্রতারণা বা অবিশ্বাসের কোনো সম্পর্ক নেই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্প্রতি ইতালির মিলানে ইয়ামালের ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেনোসোর সঙ্গে সাক্ষাতের গুঞ্জন উঠেছিল। একাধিক ট্যাবলয়েডে দাবি করা হয়, প্রাইভেট জেটযোগে মিলানে যাওয়া ইয়ামালকে আনার সঙ্গে দেখা গেছে। এরপর থেকেই নিকির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তবে ইয়ামাল এসব গুঞ্জন নাকচ করে বলেন,

“আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে। এতে কোনো তৃতীয় পক্ষ জড়িত নয়। আমি কাউকে প্রতারণা করিনি, কিংবা অন্য কোনো সম্পর্কে জড়াইনি।”

এদিকে, নিকি নিকোল এখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তিনি ইনস্টাগ্রাম থেকে ইয়ামালের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন।

ইয়ামালও সামাজিক মাধ্যমে দুটি স্টোরি শেয়ার করেছেন—একটিতে তাকে বিষণ্ণ মুখে, অন্যটিতে হাসিমুখে দেখা গেছে। এই পোস্টগুলো আসে এমন সময়, যখন রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ২–১ গোলে হার এবং তার নিজের চোটের কারণে মাঠের বাইরে থাকার আশঙ্কা নিয়ে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।

বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন,

“লামিনে কিছুটা ব্যথা আছে, তবে সে ধীরে ধীরে সেরে উঠছে। আমরা তাকে পুরোপুরি সমর্থন দিচ্ছি।”