‘কাউকে রোগ বালাই দিও না, ডিরেক্ট মৃত্যু দিও’, চিকিৎসা ব্যবস্থায় হতাশা প্রকাশ জ্যোতির

খেলাধুলা
‘কাউকে রোগ বালাই দিও না, ডিরেক্ট মৃত্যু দিও’, চিকিৎসা ব্যবস্থায় হতাশা প্রকাশ জ্যোতির
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনসাধারণের অসন্তোষ নতুন নয়, এবার হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জ্যোতি বলেন, সরকারি হাসপাতালে জরুরি বিভাগে প্রায়শই ডাক্তারদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, আর প্রাইভেট সেন্টারে নির্দিষ্ট রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, “চিকিৎসা করাতে গেলে বিভিন্ন টেস্টের ঝামেলা এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া অনেক কষ্ট দেয়। এমন পরিস্থিতি দেখে মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দেবেন না, সরাসরি মৃত্যুই ভালো।”

দেশের চিকিৎসা ব্যবস্থার এই পরিস্থিতি নিয়ে মানুষ বহু বছর ধরে অসন্তোষ প্রকাশ করছেন। অর্থাৎ যে সকল মানুষ উন্নত চিকিৎসা নিতে সক্ষম, তারা বিদেশে চিকিৎসা নিচ্ছেন, আর সাধারণ জনগণ স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতায় জর্জরিত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ প্রসঙ্গে জ্যোতির মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭ ম্যাচে মাত্র ১ জয় অর্জন করে ৮ দলের মধ্যে ৭ নম্বরে শেষ করেছে তারা। তবে জ্যোতির পোস্ট দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা নিয়ে পুনরায় সরব করেছে।