‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান

জাতীয়
‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান
নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে প্রদান করা হলো সম্মানজনক ‘সেনাবাহিনী পদক’। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ আর্মড ফোর্সেসের নতুন প্রশিক্ষণ ম্যানুয়াল—‘ট্রেনিং কমপেনডিয়াম’ এর মোড়কও উন্মোচন করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস সারাদিন ছিল উৎসবমুখর। বিভিন্ন র‌্যাঙ্কের সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।