বিপিএল নিলামে দেশি ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

খেলাধুলা
বিপিএল নিলামে দেশি ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫

অপেক্ষার ইতি ঘটলো, শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সূচি। বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করেছে আসরের শুরু ১৯ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

নিলামের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে ৩০ নভেম্বর, বিকেল ৩টায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে। বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৫০০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাচাই-বাছাই শেষে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় থাকছেন ২৫০ জন। পাশাপাশি, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ১৫৮ জন নাম অন্তর্ভুক্ত হয়েছে।

নিলামের কাঠামো অনুযায়ী, ক্রিকেটারদেরকে ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ক্যাটাগরি ‘এ’- এই ক্যাটাগরিতে ছিলেন ছয় ক্রিকেটার। তাদের মধ্যে চার জন সরাসরি চুক্তিতে দল পাওয়ায় নিলামে নাম উঠবে শুধু লিটন কুমার দাস, নাঈম শেখের।

ক্যাটাগরি ‘বি’- এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার। যার মধ্যে ৮ জন সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। নিলামে নাম উঠবে মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, শামিম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফ উদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক।

ক্যাটাগরি ‘সি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৮ ক্রিকেটার। তারা হলেন- আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, রাকিবুল হাসান, রনি তালুকদার, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, জাকির হাসান, মুমিনুল হক, রিপন মণ্ডল ও সাদমান ইসলাম।

ক্যাটাগরি ‘ডি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন- মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, সুমন খান, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, অমিত হাসান, হাসান মুরাদ, রুয়েল মিয়া, আবু হাসিম, তোফায়েল আহমেদ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি।

ক্যাটাগরি ‘ই’- এই ক্যাটারিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। তারা হলেন- ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সৈকত আলী, নিহাদুজ্জামান, রবিউল হক, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, আব্দুল হালিম, আবদুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম বিপ্লব, আনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ইমরানুজ্জামান, মাহফুজুর রহমান রাব্বি, মারুফ মৃধা, মেহেদি হাসান রানা, মুশফিক হাসান, নাঈম ইসলাম, প্রীতম কুমার, রাহাতুল ফেরদৌস জাভেদ, সাজ্জাদুল হক রিপন, সালাউদ্দিন শাকিল,  সালমান হোসেন, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন দীপু, শামসুর রহমান, তাইবুর রহমান, আবদুল গাফফার সাকলাইন, আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলী, মেহেদি হাসান, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন।

ক্যাটাগরি ‘এফ’- এই ক্যাটারিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। তারা হলেন- আবু জায়েদ রাহি, অমিত মজুমদার, মাহমুদুল হাসান লিমন, মার্শাল আইয়ুব, সাব্বির হোসেন, আবদুল মজিদ, আনামুল হক, শফিউল ইসলাম, তানভীর হায়দার, মেহেদী মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দিন তারেক, মুনিম শাহরিয়ার, নাবিল সামাদ, সাদিকুর রহমান, আহরার আমিন, আইচ মোল্লা, হুসনা হাবিব মেহেদি, আরিফুল ইসলাম আকাশ, আসাদুল্লাহ আল গালিব, আজমির আহমেদ, গাজী তাহজিবুল ইসলাম, ইফরান হোসেন, জসিমউদ্দিন, মাসুম খান টুটুল, খালিদ হাসান, সোহেল রানা, নাঈম ইসলাম জুনিয়র, শিহাব জেমস, মেহেদি হাসান সোহাগ, মেহরব হোসেন জসি, শাকিল আহমেদ, মোহর শেখ অন্তর, মইনুল ইসলাম, মনির হোসেন খান, মাইশুকুর রহমান রিয়াল, নাঈব হোসেন সাকিব।

দলগুলো নিলামের আগে দুইজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে—একজন ‘এ’ এবং একজন ‘বি’ ক্যাটাগরির। নিলামে প্রতিটি দল অন্তত ১২ জন এবং সর্বাধিক ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে পারবে। বাজেট সুবিধা অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ১১ লাখ।

বিসিবি নিলামের জন্য আরও বিস্তারিত নিয়মও নির্ধারণ করেছে। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন নিতে হবে, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ থেকে কমপক্ষে তিনজন করে নিতে হবে, ‘ই’ থেকে অন্তত দুইজন এবং ‘এফ’ থেকে ইচ্ছেমতো ক্রিকেটার নেওয়া যাবে। প্রতিটি দলের নিলামের জন্য বাজেট রয়েছে সাড়ে চার কোটি টাকা, সরাসরি চুক্তিতে থাকা দুই ক্রিকেটারকে এই বাজেটের বাইরে রাখা হয়েছে।

ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এবারের বিপিএল আরও উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, যেখানে দেশি-বিদেশি তারকারা তাদের সেরাটা দেখাতে নামবেন মাঠে।