এমপি হতে পারলে বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব : ওসমান হাদি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই মাঠে সক্রিয় রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মতিঝিলের শাপলা চত্বর থেকে তিনি এক ভ্যান র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
তিনি জানান, পাড়া-মহল্লায় ঘুরে জনদাবি সংগ্রহ করা হচ্ছে এবং সেই প্রস্তাবগুলো রিসার্চ টিম বিশ্লেষণ করে সমাধানের খসড়া প্রস্তুত করছে। এসব প্রস্তাব পরবর্তী সময়ে ওয়ার্ডভিত্তিক সভা ও পডকাস্টে তুলে ধরা হবে।
হাদি আরও বলেন, প্রচারণায় ব্যবহৃত লিফলেট শহীদ পরিবারের সদস্যরা নিজেরা ছাপিয়ে দিয়েছেন, যা তাকে আরও অনুপ্রাণিত করেছে। দিনের কর্মসূচি শেষে শাহবাগে “কনসার্ট ফর ঢাকা-৮” আয়োজন করা হবে বলেও তিনি জানান। এতে জাতীয় কবির গানসহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হবে এবং ‘বাংলাদেশ রিভেঞ্জ’ ব্যান্ড কোনো পারিশ্রমিক ছাড়াই অংশ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
হাসপাতালের বিভিন্ন প্রতিষ্ঠান ঢাক-৮ এলাকা জুড়ে অবস্থিত হওয়ায় এই আসনকে “সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ” উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সফল হলে সুশাসন প্রতিষ্ঠায় তিনি অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান।


