২০ ম্যাচ পর টস জয়, রাহুলের ‘ইয়েস’ উদযাপন
অবশেষে দীর্ঘদিনের টস খরা কাটাল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন অধিনায়ক লোকেশ রাহুল। টানা ২০ ম্যাচ টস হারার পর আজ বিশাখাপত্তমে কয়েন উল্টে নিজের পক্ষে আসতেই উচ্ছ্বাস লুকোতে পারেননি তিনি।
টস জেতার পর রাহুলকে দেখা যায় মুঠিবদ্ধ হাত উঁচিয়ে ‘ইয়েস!’ বলে উদযাপন করতে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ টস জয়ের পর এটাই প্রথমবার টস জিতল স্বাগতিকরা।
টস জিতে রাহুল বেছে নিয়েছেন ফিল্ডিং। সিরিজে টস না জেতার চাপটা যে দলের ওপর ছিল, তা আগের দুই ম্যাচেই বোঝা গেছে। প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির দুর্দান্ত ১৩৫ রানে ৩৪৯ তুলেও ১৭ রানে জয় পায় ভারত।
দ্বিতীয় ম্যাচে কোহলি (১০২) ও ঋতুরাজ গাইকোয়ার্ডের (১০৫) সেঞ্চুরিতে ৩৫৮ রানের পাহাড় গড়েছিল তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ঝড়ে—বিশেষ করে এইডেন মার্করামের ১১০ রানের ইনিংসে—৪ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় প্রোটিয়ারা।


