যুব এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে তামিম

খেলাধুলা
যুব এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে তামিম
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

আগামী ১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন টপ-অর্ডার ব্যাটার আজিজুল হাকিম তামিম, তার সহকারী করা হয়েছে জাওয়াদ আবরারকে।

ঘোষিত দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। সাম্প্রতিক সিরিজে থাকা দেবাশীষ সরকারও বাদ পড়েছেন। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন, যাকে নিয়ে দলে নতুন ভারসাম্য পাওয়ার আশা করা হচ্ছে।

টুর্নামেন্টটি শুরু হবে ১২ ডিসেম্বর এবং শেষ হবে ২১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই-

রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।