খালেদা জিয়ার অবস্থা গুরুতর, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

রাজনীতি
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনের পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং অন্যান্য জটিলতা দেখা দিয়েছে। তার ফুসফুস ও অন্যান্য অর্গানের সুরক্ষার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা হ্রাস পাওয়ায় ডায়ালাইসিস শুরু করা হয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলমান এবং তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। সংবাদবার্তায় সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, চিকিৎসা সংক্রান্ত অনুমান বা অপ্রমাণিত তথ্য ছড়িয়ে না দিতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খালেদা জিয়া ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের আওতায় দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য নিয়মিতভাবে চিকিৎসা বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে।