তৃণমূল এনসিপির আত্মপ্রকাশ

রাজনীতি
তৃণমূল এনসিপির আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ধারা আনার ঘোষণা দিয়েছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি (তৃণমূল এনসিপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এই ঘোষণা দেওয়া হয়।

মিছিলের মাধ্যমে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির বিষয়টি তদন্তের দাবি তৃণমূল এনসিপি জানিয়েছে। দল জানিয়েছে, এ ধরনের অনিয়ম বন্ধে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।

বিক্ষোভ মিছিলের পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ বলেন, “তৃণমূল এনসিপি খুব দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে। যারা সততা, নীতি এবং বাংলাদেশপন্থি রাজনীতি নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলটি মূলত জাতীয় রাজনীতিতে স্বচ্ছতা ও ন্যায়ের ওপর ভিত্তি করে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে। আগামী দিনে তারা আরও ধাপে ধাপে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে।