তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে যা জানালেন জাইমা রহমান

রাজনীতি
তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে যা জানালেন জাইমা রহমান
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি এবং শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন।

তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির চেয়ারপারসন বর্তমানে আইসিইউ সংবলিত কেবিনে রয়েছেন এবং তার সাম্প্রতিক চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের নাগরিকদের দোয়া কামনা করছি যেন উনার সুস্থতা আরও বাড়ে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশের জনগণকে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।