জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গাছ লাগাল বিএনপি

রাজনীতি
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গাছ লাগাল বিএনপি
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীর পূর্বাচল, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনার ফলে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এই কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি।

এর আগে, শুক্রবার সংবর্ধনার কারণে রাস্তায় জমে থাকা বর্জ্য-আবর্জনা পরিষ্কার করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে দেখতে রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী ভিড় জমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের যাত্রাপথে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় তারেক রহমান বক্তব্য দেন। দলের ফেসবুক পোস্টে জানানো হয়, সংবর্ধনার ফলে সৃষ্ট বর্জ্য দ্রুত সরিয়ে ফেলা হবে এবং ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে, যা জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।